ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ৯ আগ্নেয়াস্ত্র ও ২৯ হাতবোমা’সহ আটক ১

হাতিয়া প্রতিনিধি
আগস্ট ৮, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর হাতিয়ায় ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমা’সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। 

শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার চরঈশ্বর বাংলা বাজার মাছঘাট থেকে তাকে আটক করা হয়। বিকেলে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড সাংবাদিকদের উদ্দেশে এক প্রেস-ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটক আবু বকর সিদ্দিক ওরফে নিজাম (৩৭) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা বাজার ঘাট থেকে তাকে আটক  করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বাংলা বাজার মাছ ঘাটে থাকা তার আড়তে তল্লাশি করে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা, ২৯টি হাতবোমা জব্দ করা করা হয়।

নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার আড়ালে বিভিন্ন অপকর্ম করে আসছেন। 

কোস্টগার্ডের অভিযানের সময় উপস্থিত ছিলেন, বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরণ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।

এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, আটক  আবু বকর সিদ্দিককে জব্দ করা অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবে।