
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে বাম প্রগতিশীলদের প্রার্থী হচ্ছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন।
তিনি স্কুলে পড়া অবস্থায় বামপন্থী ছাত্র রাজনীতিতে যুক্ত হন। পরবর্তিতে বাসদ এর ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন।
ছাত্র রাজনীতি শেষে মহিনউদ্দিন চৌধুরী লিটন পার্টির সাথে যুক্ত হয়ে সংক্রিয় রাজনীতি করছেন।
কেন্দ্রীয় পর্যায় বামপন্থীদের সকল ক্রিয়া/কর্মে উনি সংক্রিয় অংশগ্রহন করে আসছেন।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংবাদিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নোয়াখালী -৪ আসনে তিনি বাম প্রগতিশীলদের পক্ষে সংসদ সদস্য প্রার্থী হয়ে ছিলেন।
মহিনউদ্দিন চৌধুরী লিটন এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) পাস করেন। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলের জনক।

