ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

‎সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নোয়াখালীর জহির

নিজস্ব প্রতিনিধি
আগস্ট ৪, ২০২৫ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা এর নোয়াখালী জেলা প্রতিনিধি জহিরুল হক জহির। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এই স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

‎রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

‎অনূষ্টানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।


‎এ সময় আরো উপস্থিত ছিলেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।

‎জহিরুল হক জহির অনেক বছর যাবত একজন ভালো রিপোর্টার্স হিসেবে কাজ করছেন।

‎২০০৯ জহিরুল হক জহির বিভিন্ন মিডিয়ায়  প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে তিনি দৈনিক তৃতীয় মাত্রায় কাজ করছেন।

‎দীরঘ ১৫ বছর ধরে তিনি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ ও সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির মাধ্যমে মানবাধিকার পক্ষে কাজ করে যাচ্ছেন।