
জুলাই আগস্ট শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছেন সারাদেশে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। সেই ধারাবাহিকতায় নোয়াখালীত জুলাই আগস্ট শহীদদের স্মরণে নোয়াখালী জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
রবিবার (২০ জুলাই) দুপুরে নোয়াখালী জেলার মাইজদী পৌর পার্কে শহীদ মামুনের ‘মা’ এর উপস্থিতিতে এ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হয়।
জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ জানান, শহীদদের স্মরণে মূলত এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ জাতীয় কর্মসূচি অব্যাহত থাকবে।
এই সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চট্টগ্রাম বিভাগের কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব প্রাপ্ত)এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ, সাবেক পৌরসভা বিএনপি‘র সভাপতি আবু নাসের,
উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জিএস হারুন, নোয়াখালী শহর কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহিন, সদর উপজেলা কৃষক দলের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

