ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ নোয়াখালী প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকার বামনী নদীর পাড়-সংলগ্ন কচ্ছপের খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মরদেহটি উপজেলার মুছাপুর ক্লোজার এলাকার বামনী নদীর পাড়ের ব্লকের ওপর পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পরে তারা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে বামনী নদী পাড়-সংলগ্ন কচ্ছপদের খামারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের গায়ে লাল টিশার্ট ও পরনে সাদা পায়জামা ছিল। যুবকের মরদেহ উদ্ধার করা হলেও নাম-ঠিকানা জানা করা যায়নি।

নিহত যুবকের শরীর ফুলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে মারা গেছেন। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।