ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

বৃহত্তর নোয়াখালীর টেকসই পানি নিষ্কাশন, খাল ও নদী খননের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ঢাকা প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা, খাল ও নদী খনন ও প্রয়োজনীয় বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মাহফুজের রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তি ও এনসিপির কেন্দ্রীয় সংগঠক মো.কামরুজ্জামান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূখ্য সংগঠক তাহমিদ আল মোদাচ্ছের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক, মাহফুজা নওরীন, লক্ষ্মীপুর ছাত্র-ছাত্রী কল্যাণের সভাপতি ফাতেহা শারমিন এ্যানি, সাধারণ সম্পাদক মনির হোসেন, নোয়াখালী ছাত্র কল্যাণ পরিষদের সালমান শরিফ সাগর, ফেনী জেলা ছাত্র কল্যাণের সাধারণ সম্পাদক’সহ অন্যান্য নেতৃবৃন্দ।