ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর কাছে স্কুটি বাইক না পেয়ে অভিমানে গৃহবধূর আ-ত্ম-হ-ত্যা !

Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে স্বামীর কাছে স্কুটি বাইক বায়না ধরে না পেয়ে অভিমানে কীটনাশক পানে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 
নিহত  তাসলিমা আক্তার রিক্তা (২৮) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুর রব মিয়ার বাড়ির সৌদি প্রবাসী ফখরুল ইসলাম মাসুমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগের দিন বুধবার দিবাগত রাত ২টার সময় নিজ ঘরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই মাস আগে সৌদি থেকে দেশে আসেন প্রবাসী মাসুম। তিনি দেশে আসার পর স্ত্রী তার কাছে একটি স্কুটি বাইক কিনে দেওয়ার বায়না ধরে।
গ্রামীণ সমাজ ব্যবস্থায় স্ত্রীর এমন আবদার অন্যায় ভেবে তিনি স্ত্রী’কে স্কুটি বাইক কিনে দিতে রাজি হয়নি।
এ নিয়ে অভিমান করে রিক্তা পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করার পর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
পরে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার সময় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, নিহতের ভাই লিখিত ভাবে তার বোনের মুত্যুর সংবাদ থানায় অবহিত করেছেন। ওই লিখিত সংবাদে কাউকে অভিযুক্ত করা হয়নি।
মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ