ঢাকামঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিদেশী মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা এলাকা থেকে ৬৫ বোতল বিদেশী মদ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার নোয়াখলা এলাকার মোকারাম বাড়ির মো. ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮), কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, আসামিদের ৬৫ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নোয়াখালী মিডিয়া/নিউজ