ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর হাতিয়ায়  ট্রলারডুবি: ২জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৫

Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ >>>

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারের তলা পেটে ডুবে যায়।  এ ঘটনায় ১ পুলিশ সদস্য সহ ৫ জন নিখোঁজ রয়েছেন।  এছাড়া ৩৩ জন যাত্রীকে জীবিত এবং  ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে হাতিয়ার চানন্দী ইউনিয়নের করিম বাজার ঘাটের কাছাকাছি ডুবারচর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় ট্রলারটি হাতিয়ার ভাসানচর ঘাট থেকে ৩৯ জন যাত্রী নিয়ে হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রীদের মধ্যে পুলিশ,  আনসার সদস্য,  রোহিঙ্গা রোগী এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিরা ছিলেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান,  দুপুর ২টার দিকে ট্রলারটি যাত্রা শুরু করে।  প্রায় এক ঘণ্টা পর ভাসানচর থেকে ৮ কিলোমিটার দূরে পৌঁছালে টলারটির তলা পেটে ডুবারচরের কাছে ডুবে যায়।

ঘটনার পরপরই বিষয়টি নৌবাহিনী,কোস্টগার্ড এবং নৌপুলিশকে জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযানে আশপাশে থাকা ট্রলারগুলোর সহায়তায় ৩৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।  এদের মধ্যে ২জন পুলিশ সদস্য রয়েছেন।  উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনকে চিকিৎসা  দেওয়া হয়েছে।

তবে এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন,  যাদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন বলে নিশ্চিত করেছেন ওসি আজমল হুদা।  উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী,  কোস্টগার্ড ও নৌপুলিশ সদস্যরা।