ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Link Copied!

Spread the love

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৫ নং চর জুবলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহাবুবুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২৫ মে) বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয় চর মহিউদ্দিন বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাহাবুবুল হক চৌধুরী বলেন, আমি বিগত বছর গুলোতে সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবলি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি।  

বিএনপি করতে গিয়ে আমি বহুবার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন রোষানলে পড়েছি, বিভিন্ন সময় আমার বাড়িতে হামলা হয়েছে, আমি এলাকায় থাকতে পারতাম না,  ঠিকমত নিজের পরিবার পরিজন নিয়ে বসবাস করতেও আমার কষ্ট হয়ে যেত, জেল খেটেছি বহুবার, এখনো ২৭ টি মামলার হাজিরা দিতে হচ্ছে। 

সম্প্রতি আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন এবং কোণঠাসা করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে কিছু কুচক্রী মহল। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  যুবদল নেতা সোহাগ,  ফয়সাল সহ ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।