ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

দাম্পত্য কলহে স্বামী-স্ত্রীর বিষপান

চাটখিল, নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর চাটখিল উপজেলায় পারিবারিক কলহের জেরে এক দম্পতি একসঙ্গে বিষপানের পর ফাতেমা আক্তার (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী আব্দুর রহীম (৩৩) হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায় আব্দুল আউয়ালের বাড়িতে গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে ভাওর গ্রামের রাজমিস্ত্রী আব্দুর রহীমের সঙ্গে বানসা গ্রামের সামছুল আলমের মেয়ে ফাতেমার বিয়ে হয়।

‎তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।

‎বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শ্বশুর বাড়িতে প্রথমে বিষপান করে ফাতেমা। এরপর তার স্বামীও বিষপান করে।

‎পরে তাদের দুজনকে বাড়ির লোকজন পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহীমকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

‎বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দম্পতির বিষপানের পর স্ত্রী মারা যাওয়ার খবরে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

‎প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ফাতেমার মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।