ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অজ্ঞাত নারীর লাশ (কঙ্কাল) উদ্ধার

বেগমগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৪, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীতে অজ্ঞাতনামা এক মহিলার লাশ (৫৫)(কঙ্কাল) উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের একটি জমির ঘাসের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে স্থানীয় এক যুবক ঘাস কাটতে যাওয়ার সময় জমিতে মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে চিৎকার দেয় সে।

তখন মানুষজন এগিয়ে এসে বিষয়টি দেখে পুলিশকে জানায়। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। থানা থেকে বিষয়টি কুমিল্লার সিআইডিকে অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের পর কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, উদ্ধার করা কঙ্কালটি একজন মহিলার বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।  

কারণ তার দুই হাতে চুড়ি পরা ছিলো। পরনের কাপড়গুলো নষ্ট হয়ে গেছে। শরীরের মাংসগুলো পচে গেছে, আছে কেবল হাড়। বয়স ৫০-৫৫ বছর হতে পারে। কঙ্কাল দেখে মনে হয় অনেক আগের। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।