ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অস্ত্রসহ যুবক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মোজাম্মেল হোসেন (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে ১টি এলজি উদ্ধার করা হয়েছে।

গতকাল দুপুরে বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‍্যাব।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশসুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর আভিযানিক দল নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন ৪নং আলাইয়ারপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল হোসেনকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে ১টি দেশীয় এলজি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মোজাম্মেল হোসেন সহ কয়েকজন আসামী অস্ত্রের মহড়া দেখিয়ে নিরীহ এলাকাবাসীর উপর জুলুম, নির্যাতন ও চাঁদাবাজী করে আসছে।

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।