ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও

মোহাম্মদ ছানা উল্যাহ, নিজস্ব প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী প্রতিনিধি >>> সারাদেশে চলমান এসএসসি পরীক্ষার নোয়াখালীর সুবর্ণচরের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন নব যোগদানকৃত সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) শহীদ জয়নাল আবদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি। 

পরিদর্শনকালে ইউএনও বলেন, এবারের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে, আমাদের এখানের পরীক্ষার পরিবেশ খুবই  ভালো। 

এই সময় সাথে ছিলেন, কেন্দ্র সচিব- শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, হল সুপার ইসমাইল হোসেন, নুর নাহার বেগম, বেলায়েত হোসেন। 

হল সুপার জানান, কেন্দ্রঃ সুবর্ণচর-৩, কেন্দ্র কোড-৫৪১ এর ১৪টি কক্ষে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭০৯ জন, এতে অনুপস্থিত ১৬ জন, বর্তমানে পরীক্ষা দিচ্ছে ৬৯৩ জন।

উপজেলা শিক্ষা অফিসার কবির আহমদ জানান, ২৬টি স্কুল, ১৫টি মাদ্রাসায় ৬পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৬৮১, এতে অনুপস্থিত ৩৮, মোট পরীক্ষা দিচ্ছে ২৬৪৩ জন ছাত্র-ছাত্রী।