ঢাকাশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাট-কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নোয়াখালী জেলা প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো.জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নোয়াখালীর কবিরহাট-কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব কমিটি বিলুপ্তির অনুমোদন করেন। জানানো হয়েছে শীঘ্রই ইউনিট গুলোর নতুন কমিটি ঘোষণা করা হবে।