ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে শিক্ষক পরিবারের বসতবাড়ি জবর দখল ও লুটপাটের অভিযোগ

মোহাম্মদ ছানা উল্যাহ, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সুবর্ণচরে অসহায় শিক্ষক পরিবারের বসতবাড়ি ও দোকান ভিটি জোরপূর্বক জবর দখল, লুটপাট, পরিবারের সদস্যদের মারধর, হুমকি দাতাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী একরাম বাজারের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মইন উদ্দিনের স্ত্রী তাসফিয়া বেগম বলেন, ১৯৯৫ সালে সুবর্ণচর উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের সিদ্দিক মার্কেটের উত্তর পাশে হানিফ মিয়ার বাড়ির জায়গাটি স্থানীয় হাজী সেকান্তর হোসেন থেকে ক্রয় করি।

 

ক্রয়কৃত জমিতে ২০১২ সালে ১টি বিল্ডিং এবং একটি টিনের ঘর নির্মাণ করে বসবাস করে আসতেছি।

 

গত ৬ই আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে জিল্লুরের নেতৃত্বে স্থানীয় এতিম আলীর ছেলে মাসুদ, সুমন, নুর মাওলা, রহমত উল্যাহ সহ একটি সংঘবদ্ধ দল প্রকাশ্যে সিদ্দিক মার্কেটে থাকা আমাদের একটি দোকান ঘরের সাটার বন্ধ করে দেয়।

এরপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে ঘরের দরজা জানালা ভাংচুর করে, ঘরে ডুকে ব্যাপক লুটপাট চালায়। পরিবারের সদস্যরা বাঁধা দিলে তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।

 

পরে এক দল ঘরের ভেতর প্রবেশ করে দোকানের ভিটা ক্রয়ের জন্য রাখা নগদ ১০ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় এবং ঘরের ভিতর আসবাবপত্র সহ সব ভাংচুর ও লুট করে নিয়ে যায়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ বসতবাড়ি ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

তাসফিয়া বেগম আরো বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কয়েকদিন আগে বলেছেন যারা চাঁদাবাজি করে, দখলবাজি করে সে সকল কুচক্রীমহলকে প্রশাসনের সোপর্দ করতে।

 

আমরা ভুক্তভোগী পরিবার সেটার বাস্তবায়ন চাই। শেষ আশ্রয়টুকু ফেরত চাই। সরকারের সর্বমহলে অনুরোধ করছি- আমাদের ঘর-বাড়ী ফেরত দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনাহোক। আমাদের বাঁচতে দিন। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা আমাদের সত্য ঘটনাটি মিডিয়ায় প্রচার করে আমাদেরকে বাঁচতে সাহায্য করুন এবং অপরাধীদের বিচার যেন বিচার হয় সে ব্যবস্থা করুন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত জিল্লুরের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, এডভোকেট আবু বকর সিদ্দীক, গৃহবধু আমেনা বেগম, জোসনা বেগম ও রুমা বেগম এবং নোয়াখালী জেলা ও সুবর্ণচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্ম মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

চরজব্বর থানার অফিসার (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, আমি বর্তমানে থানার বাহিরে আছি। এ ঘটনায় খোঁজ খবর নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।