ঢাকামঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীেতে থানা থেকে লুট হওয়া রাইফেল উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নোয়াখালীতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-১১।

 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।

 

এর আগে, সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ৫ আগস্ট সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।

লুটপাটের এক পর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারী সম্পত্তি লুট করে নিয়ে যায়।

 

পরবর্তী সময়ে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর একটি গোয়েন্দা দল থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য নোয়াখালী ও লক্ষীপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, (সিপিসি-৩) অভিযান পরিচালনা সোমবার ২ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি ২২ বোর রাইফেল উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।