ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

পড়ালেখার জন্য শাসন করায় কিশোরীর আত্মহত্যা

চাটখিল প্রতিনিধি
জুন ২১, ২০২৪ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর চাটখিল থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরজাহান আক্তার (১৭) উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল হাসপাতাল এলাকার আব্দুল জব্বারের মেয়ে।  

 

শুক্রবার (২১ জুন) সকালের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল হাসপাতাল সংলগ্ন তছলিম মিয়ার ভবনে এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরজাহান আক্তার চলতি বছর স্থানীয় ভীমপুর হাই স্কুল থেকে এসএসসি পাস করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মা তাকে মৌখিক ভাবে নামাজ ও পড়ালেখা না করায় শাসন করে।

 

এরপর সে অভিমান করে পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।