ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে প্রচারণায় ব্যস্ত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইলিয়াছ

নোয়াখালী জেলা প্রতিনিধি
জুন ১, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো.ইলিয়াছ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ ও পথসভা করেন। 

শুক্রবার (৩১মে) রাতে উপজেলার কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

পথ সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি সব সময় মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতেও সুখে-দুঃখে পাশে থাকব। সন্ত্রাস, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিয়ে ও যে কোনো ধরনের যৌন হয়রানি প্রতিরোধ করে কবিরহাট উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করব। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় কবিরহাট পৌরসভার কাউন্সিলর মোহন চৌধুরী, কবিরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.শরীফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।