ঢাকাশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার!

admin
নভেম্বর ১১, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নিজস্ব প্রতিনিধিঃ
নোয়াখালীর সদর উপজেলা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. ইয়াছিন (১৮) উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের কবির মাস্টার বাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে এবং সে সোনাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টার সময় উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসান পুর গ্রামের কবির মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াছিনের পরিবারের সদস্য ঢাকায় বসবাস করে। তার বাবা মারা যাওয়ার পর থেকে সে গ্রামের বাড়িতে একাই থাকত।
শুক্রবার ভোররাতে সে নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকাল সাড়ে ৯টার সময় ইয়াছিনের কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তার ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার সময় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষনিক পুলিশ ও এলাকাবাসী তার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নোয়াখালী মিডিয়া/নিউজ