ঢাকাসোমবার , ২৯ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বিশেষ প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  মারা যাওয়া দুই শিশু হলো, মো.হামদান (৭) ও তার ছোট ভাই মো.হাসান (৫)। তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছান আলী জমাদার বাড়ির হারুন হুজুরের ছেলে।

 

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছান আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য ( মেম্বার) ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, দুই ভাই দুপুর ১২টার দিকে তাদের বাড়ির সামনের মসজিদের পুকুরে গোসল করতে যায়।  তখন মসজিদের হুজুর মসজিদ পরিস্কারের কাজে ব্যক্ত ছিল। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে গেলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়।

 

পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

 

হাসান স্থানীয় একটি নূরানী মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।