ঢাকারবিবার , ২৮ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে সলিডারিডাড নেটওয়ার্কে এশিয়ার উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত

সুবর্ণচর প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
মোহাম্মদ ছানা উল্যাহ (সুবর্ণচর) নোয়াখালী >>> নোয়াখালীর সুবর্ণচরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার উদ্যোগে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) পূর্ব চরবাটা’র স্থানীয় কৃষক সদস্যদের নিয়ে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 

এতে স্বাগত বক্তব্য রাখেন, সেলিম রেজা হাসান (কান্ট্রি ম্যানেজার সলিডারিডেড নেটওয়ার্ক এশিয়া)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ শহিদুজ্জামান ক্যান্ট্রি হেড ( HSBC), সাইফুল খালেদ গ্রুপ ডিরেক্টর  নারিশ, মোঃ হারুন অর রশিদ উপজেলা কৃষি অফিসার সুবর্ণচর প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণী।

এ সময় বক্তারা বলেন, বিইউ-২, বিইউ-৪ সয়াবিন অন্য সয়াবিনের চেয়ে বড় এবং এতে কৃষকরা বেশি লাভবান হয়। বক্তারা আরো বলেন, সয়াবিন চাষ করে বাংলাদেশের সোনালী ফসল পাটের মত সোনালী সয়াবিনে পরিণত করতে হবে।