ঢাকাশনিবার , ২৭ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

সুবর্ণচরে আ.লীগ নেতার উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মোহাম্মদ ছানা উল্যাহ 
এপ্রিল ২৭, ২০২৪ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী >>>

নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী বশির আহমদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।  শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় সুবর্ণচর উপজেলা মুক্তি চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন,  উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় গত ১২ এপ্রিল রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত হামলা চালায়।

বর্তমানে এ আওয়ামী লীগ নেতা ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ সময় বক্তারা অবিলম্বে আওয়ামী লীগ নেতা বশিরের ওপর হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার,  সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন,  সাধারণ সম্পাদক মো.হানিফ চৌধুরী,  চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক,  হাজী বশির আহম্মদের ছেলে এডভোকেট মোরশেদ আলম প্রমুখ ।