
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর থানায় যুবককে পিটিয়ে আহত করার দায়ে মোহাম্মদ মোজাম্মেল হোসেন নামে পুলিশের এক উপ- পরিদর্শক ( এসআই) প্রত্যাহার ( ক্লোজ) করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল)চরজব্বর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, প্রশাসনিক কারণে চরজব্বর থানার এসআই মোজাম্মেল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার ( ২৫শে এপ্রিল) দুপুরে থানায় পুলিশের হাতে মারধরের শিকার হন রাকিবুর রহমান (২২) নামের এক যুবক। তার অভিযোগ, থানায় ডেকে নিয়ে তাকে পিটিয়ে আহত করেন এসআই মোজাম্মেল হোসেন।
ভুক্তভোগী রাকিবুল ইসলাম পূর্ব চরবাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আবুল কাশেম প্রকাশ কালু ব্যাপারির ছেলে, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র,তিনি বর্তমানে ৫০ শয্যা বিশিষ্ট সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
রাকিবুর রহমান অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই রায়হান একটি মেয়ের সাথে রিলেশন করে তাকে নিয়ে পালিয়ে যায়, আমি এবং মেয়ের পক্ষের আত্মীয়-স্বজন সারাদিন তাদেরকে অনেক খোঁজা-খুঁজির পরও তাদেরকে না পেয়ে চরজব্বর থানায় সাধারণ ডায়েরি করার জন্য আসি। তখন এসআই মোজাম্মেল হোসেন আমাকে দোকান থেকে ডেকে থানায় নেওয়ার পথেই আমাকে পিটাতে থাকে এবং থানায় নিয়েও পিটাইতে থাকে।
পরে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জাবেদের সহযোগিতায় আমাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

