ঢাকারবিবার , ২১ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

বেগমগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২১, ২০২৪ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বলছে আগুন। এরই মধ্যে আগুনে ৫০টি দোকান পুড়ে গেছে। 
রোববার (২১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত পৌনে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে নোয়াখালী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
স্থানীয় বাসিন্দা সবুজ জানান,  রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদমতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি নামক কাপড়ের দোকানে প্রথম আগুনের সূত্রপাত হয়। মূর্হুতের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পানির সঙ্কট ও ঘনবসতি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে। আনুমানিক ৫০টি দোকান আগুনে পুড়ে গেছে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন,  প্রাথমিক ভাবে ধারণা করছি ১৫-২০টি দোকান আগুনে পুড়ে গেছে।  তবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।  আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।