ঢাকাসোমবার , ১৫ এপ্রিল ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে চট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের ঈদ পূর্ণমিলনী

সূবর্ণচর প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী >>> ঈদের আনন্দকে ভাগাভাগি করার জন্য নোয়াখালীর সুবর্ণচরে চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদের হলরুমে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় সভাপতি নুরুজ্জামান জনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ছায়েদল হক ভূঁইয়া, রাজনীতিবিদ মোহাম্মদ গিয়াস উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের জ্যৈষ্ঠ সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বাকের হোসেন, অর্থ সম্পাদক মোঃ আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক মোঃ হানিফ, যোগাযোগ সম্পাদক অহিদুর রহমান আরমান, কার্যকরী সদস্য মোহাম্মদ কাদের, মোহাম্মদ রাজু, মোহাম্মদ মহিউদ্দিন, মোজাম্মেল হোসেন বীর মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক মোহাম্মদ ছানাউল্লাহ প্রমূখ।

এই সময় সদস্যরা তাদের বক্তব্যে বলেন,  সুবর্ণচর উপজেলায় চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের যতজন সদস্য আছেন সকলকে তাদের ডাকে চট্টগ্রামে কঠোর আন্দোলনের মাধ্যমে সকল দাবি-দাওয়া আদায়ের আহ্বান জানান।  প্রয়োজনে আমরণ অনশনের ঘোষণা দেন। প্রধান অতিথি চট্টগ্রামে তাদের আন্দোলনে যাওয়ার একাত্মতা প্রকাশ করেন।