ঢাকাশনিবার , ১৬ মার্চ ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী জেলা আওয়ামীলীগ নেতাদের সাথে ছাত্রলীগ নেতা কামরুলের শুভেচ্ছা বিনিময়

Link Copied!

Spread the love

মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাজির ওয়ালি উদ্দিন কামরুল নোয়াখালী জেলা আওয়ামীলীগের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। 

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান  এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নাজির ওয়ালি উদ্দিন কামরুলকে ২য় সাংগঠনিক সম্পাদক করা হয়।

শনিবার (১৬ মার্চ) দুপুরে তিনি নোয়াখালী পৌরসভা কার্যালয়ে জেলা আ’লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সৌজন্য  সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ  এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ খান সোহেল।

কামরুলের সাথে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রুবাইয়াত রহমান আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ শামছুল হুদা বাপ্পি সহ নবগঠিত অন্যান্য নেতৃবৃন্দ।

এই সময় কামরুলের সাথে আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ মিলন,  সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের ১ নং সদস্য কামরুল হোসেন, চরক্লাক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব,  চর জব্বর ডিগ্রী কলেজ মানবিক শাখা কমিটির সভাপতি ফরহাদ,  শহীদ জয়নাল আবদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের বিজয়,  চর আমান উল্লাহ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম, যুবলীগ নেতা সেলিম, চর জব্বর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শফিক উল্লাহ, মোহাম্মদ রাশেদ, নূরনবী , পাভেল, সুমন প্রমুখ।

এই সময় নবগঠিত সাংগঠনিক সম্পাদক  নাজির ওয়ালি উদ্দিন কামরুল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খাইরুল আলম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক  শহীদ উল্যাহ খান সোহেলকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।