ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ঘরে আগুন লেগে বৃদ্ধা নারীর মৃত্যু

হাতিয়া প্রতিনিধি
মার্চ ৯, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বসতঘরে ঘুমন্ত এক নারী আগুনে পুড়ে মারা গেছে।  

নিহত ল‌লিতা বালা দাস (৮০) হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালী মন্দির এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।

 

শনিবার (৯ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কালী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ল‌লিতা বালা দাস তাদের বসতঘরে একা থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমান থাকেন।

ভোর রাতের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বসত ঘরে ঘুমন্ত অবস্থায় ললিতা দাস আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা যায়।

 

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঁঞা বলেন, ভোর ৫টা ২৫ মিনিটের দিকে খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

 

সেখানে একঘন্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করে তারা। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি।

 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।