ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

অভাব ও দারিদ্র্যতায় ঋণগ্ৰস্থ বৃদ্ধের আত্মহত্যা

সুবর্ণচর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সুবর্ণচরে অভাব অনটনে পড়ে সংসার চালাতে না পেরে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে।  

নিহত হরিহর মজুমদার (৬২) উপজেলার চর বজলুল করিম গ্রামের যতীন্দ্র মহাজন বাড়ির মৃত যতীন্দ্র কুমার মজুমদারের ছেলে।

বুধবার দিবাগত রাতে উপজেলার যতীন্দ্র মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি এনজির থেকে তিনি ঋণ নিয়ে ছিলেন। অভাব অনটনের কারণে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পূর্ব পাশে গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অভাব অনটনের কারণে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।