ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা থেকে নোয়াখালীর মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি মো.সাদ্দাম ওরফে রুবেলকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত মো.সাদ্দাম হোসেন ওরফে রুবেল উপজেলার ধন্যপুর গ্রামের আনা মিয়া সর্দার বাড়ির শাহ আলমের ছেলে।

রোববার (২৫ ফেব্রুয়ারি)ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়,সোনাইমুড়ী থানার একদল পুলিশ র‍্যাব-৩ এর একটি বিশেষ টিমের সার্বিক সহযোগীতায় তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল রোববার বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর উত্তর খান থানার হজ্জক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন মামলার ট্রাইব্যুনাল লক্ষীপুর কর্তৃক ঘোষিত রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মো.সাদ্দাম হোসেন ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।