ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

বাবার জানাজা শেষে ছেলের মৃত্যু

বেগমগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর বেগমগঞ্জে বাবার জানাজার পর ছেলের মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশ পুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খেজুর তলা এলাকার ছানা উল্যাহ চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। 

 

নিহতের ছোট ছেলে মো.সুমন জানান, তার বাবা আনার উল্যাহ (৬৮) দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন। এরপর লিভার নষ্ট হয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান।

 

বৃহস্পতিবার সকাল ৯টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাবার জানাজা শেষ হওয়ার সাথে সাথে আমার বড় ভাই মাসুদ রানা (৪৬) হার্ট অ্যাটাক হয়।

 

পরে তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর ২টার দিকে চাঁদ পুরের মতলব এলাকায় তিনি মারা যায়। নিহত মাসুদ রানা পেশায় একজন সিএনজি চালক এবং সে ২ সন্তানের জনক ছিলেন।

 

মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) শামসুর রহমান বলেন, বাবার মৃত্যুর শোকে তার ছেলে মাসুদ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যায়। চৌদ্দ ঘণ্টার ব্যবধানে বাবা–ছেলের মৃত্যুতে এলাকাবাসী শোকাহত।