ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সদর উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার মোহাম্মদ হাছান (২৯) উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্য নারায়ন বহর গ্রামের মো.হানিফের ছেলে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করে।  এর আগে, গত শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের সুর্য নারায়ন বহর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুর্য নারায়ন বহর গ্রামের মোহাম্মদ হাছান একই এলাকার মো.সোহেল (৩৪) নামে এক ব্যাক্তির মধ্যে টাকার লেনদেন ছিল।

শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে হাসান সোহেলের কাছে পাওনা টাকা চাইলে সোহেল টাকা দিতে বিলম্ব করলে  হাসান সোহেলকে লক্ষ্য করে পিস্তল তাক করে। ওই সময় সোহেলের শোর-চিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করে হাছানকে আটক করে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি জব্দ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসে।

নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় সুধারাম মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে, বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।