ঢাকাবৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কাঁচা সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ২৫, ২০২৪ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কবিরহাটে ৮০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শুল্কামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের শুল্কামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কের প্রায় ৮০০ মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা হয়ে আছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি। এ সড়ক দিয়ে স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী র যাতায়াতে চরম অসুবিধায় পড়তে হয়।

সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়।

রাস্তাটি পাকা হলে শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘ দিনের দুর্ভোগ দুর হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য কাজী সাহাব উদ্দিন মেম্বার, মো. নাছের, চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী পেয়ারু, মো.আফাজ উদ্দিন খোকন বিএসসি, চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন বিল্পব প্রমূখ।