ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ আহত, গ্রেপ্তার-১

বিশেষ প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদলের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. ইসমাইল হোসেন মিশন কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

 

আহত পুলিশ সদস্যরা হলেন, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, কনস্টেবল কামরুল এবং কনস্টেবল হাসান।

 

বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ওরফে মিশন (৩৮) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত রফিক সওদাগরের ছেলে।

 

পুলিশ জানায়, আন্তজেলা ডাকাত দলের সদস্য মিশনকে গ্রেপ্তার করতে বিকেলের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় অভিযান চালায় পুলিশ।

 

একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা এবং ডাকাত মিশন তার হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এতে ৩ পুলিশ আহত হয়।

 

ওই সময় পুলিশ এক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। অভিযানে আসামি মিশন এর পায়ে গুলির স্প্রিন্টার লেগে আহত হয়। পরে পুলিশ সদস্যদের এবং গ্রেপ্তার আসামিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সে ডাকাতি, চাঁদাবাজি সহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

 

এ ঘটনায় পুলিশের কাজে বাধা-প্রদান এবং কর্তব্যকালীন সময়ে পুলিশকে আঘাত করার কারণে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। ডাকাত মিশনকে গ্রেপ্তারের সংবাদ শুনে এলাকার সাধারণ মানুষ উল্লাস প্রকাশ করছেন।