ঢাকারবিবার , ১০ ডিসেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিআরডিবির কর্মকর্তাকে কুপিয়ে হত্যা মামলার ১ আসামি গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালীর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির কর্মকর্তা হুমায়ন কবির মুকুল হত্যা মামলার অন্যতম আসামি মো. ওমরকে (২৩) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত মো. ওমর সদর উপজেলার এওজবালিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের সহকারি পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মো. গোলাম মোর্শেদ। এর আগে, একই দিন সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত মুকুল বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির একটি বাড়ি একটি খামার প্রকল্পের নোয়াখালীর সেনবাগের মাঠ সহকারী পদে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারকৃত ওমর ও মামলার অপর আসামিরা এলাকার চিহিৃত মাদক কারবারি। তাদের মাদক কারবারে ভিকটিম বাধা দেওয়ায় ভিকটিমের প্রতি আসামিদের ক্ষোভ সৃষ্টি হয়।

গত ১ অক্টোবর সকালে আসামি কামাল ভিকটিমকে প্রকাশ্য বাজারে মেরে ফেলার হুমকি দেয়। পরে একই দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার সাহেবের হাট বাজারে মুকুলের উপর হামলা করে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ নভেম্বর সকালে তার মৃত্যু হয় ।