ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত দুই জন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

নিহত মজিবুর রহমান (৬২) উপজেলার রাম পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে জেলার সদর উপজেলার লক্ষী নারায়ন পুর এলাকার আলমগীরের ছেলে তানভীর (২০) দুজন মোটরসাইকেল আরোহী নিয়ে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে বেপরোয়া গতির মোটরসাইকেল টি সন্ধ্যার দিকে রাম পুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের শান্তি নগর ডোগার দোকানের বেড়ি সংলগ্ন সড়কের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়।

একপর্যায়ে মোটরসাইকেলটি পথচারী মজিবুর রহমান কে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন মোটরসাইকেল চালক তানভীর ও আরোহী রাব্বি কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে কতৃব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তন্তর করা হয়েছে। পরে মোটরসাইকেল আরোহী মো. ইউসুফ কে মোটরসাইকেলসহ থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।