ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণার পর নোয়াখালীতে জামায়াত-শিবিরের মিছিল, ভাঙচুর

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তফসিল ঘোষণার প্রতিবাদে এবং তফসিল বাতিলের দাবিতে নোয়াখালী জেলা শহরে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা জামে মসজিদ এলাকা থেকে মিছিল টি শুরু হয়ে আদালত প্রাঙ্গন এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি মাত্র কয়েক মিনিট স্থায়ী ছিলো।

জেলা জামায়েত ইসলামের আমির মাওলানা ইসহাক খন্দকার মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া তফসিল ঘোষণার পর জেলা শহরের মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়াম, নতুন বাসষ্ট্যান্ড, শহরের বিশ্বনাথ এলাকা, সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকা, বেগমগঞ্জ উপজেলার চৌমুনী বাজার, বাংলাবাজার এলাকার পলোয়ন পুল এলাকা, আমিন বাজার ও রমজান বিবি এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বেশ কয়েকটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব জানান, রাত ৮ টার দিকে সেনবাগ উপজেলার সমির মুন্সিরহাট এলাকায় চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের উপর বিএনপি জামায়াত কর্মিরা টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে। ওই সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।