ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

ঘরের ভিতরে লুকিয়ে থাকা সাপের কামড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নুসরাত জাহান নুবা (৩) উপজেলার একলাশ পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অনন্ত পুর গ্রামের তুলা বাড়ির আবুধাবি প্রবাসী নুরুল ইসলাম রিয়াদের মেয়ে।

গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১১টার দিকে তাকে উপজেলার অনন্ত পুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন বিকেল ৩টার দিকে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামদেব পুর গ্রামের সিরাজ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

একলাশ পুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন জুয়েল জানায়, কিছু দিন আগে নুবা তার মায়ের সাথে একই ইউনিয়নের কামদেব পুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়।

গতকাল দুপুরের দিকে সে নানার বাড়িতে খাটে বসে পুতুল নিয়ে খেলতে ছিল। পুতুল খাট থেকে নিচে পড়ে গেলে পুতুল নেওয়ার সময় পায়ে বিষধর একটি সাপ কামড় দিয়ে চলে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে।

পরে তাকে পরিবারের সদস্যরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুবার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কাজী মো. হাসান কিবরিয়া বলেন, এ ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। নিহতের পরিবার পুলিশ কে বিষয়টি অবহিত করেনি।