
নোয়াখালী জেলা প্রতিনিধি >>>> বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলমের মা আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ১০টায় নোয়াখালীর কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার ১৫ নভেম্বর বেলা ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামের ফলাহারী মিয়া বাড়ির দরজায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হবে।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহাত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাবেক সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক এমপি হাসনা জসীম উদ্দীন মওদুদ।

