ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে পিকআপ ভ্যানে আগুন, ৬টি ককটেল উদ্ধার

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাক বাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়ানো একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি এমদাদুল হক আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৬ টি ককটেল ও গাড়ির পাশে থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করে।

এর আগে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।