ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুব পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এমাম হোসেন কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার মো. এমাম হোসেন কুতুব পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের আলী মিয়া টেন্ডল বাড়ির মৃত আবদুল বারিক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দীন বলেন, রোববার সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার আবদুল্লাহ পুর হাসপাতাল মোড়ের তার নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাৎক্ষণিক তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।