ঢাকারবিবার , ৫ নভেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা

নোয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জে কিস্তির ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এক রিকশাচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত মো. আবু হানিফ (৩২) উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের মোল্লা বাড়ির মৃত আবুল কালামের ছেলে। সে দুই সন্তানের জনক ছিল।

রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দিন দুপুর ১টার দিকে উপজেলার নরোত্তম পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ পেশায় একজন রিকশা চালক ছিলেন। অভাবের তাড়নায় সে একাধিক এনজিও থেকে ঋণ নেয়। আজকে তার একটি কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিস্তির টাকা পরিশোধের চাপে রোববার বেলা সোয়া ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজের শয়ন কক্ষের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরবর্তীতে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইরফান খাঁন বলেন, কিস্তির টাকা পরিশোধের চাপে সে আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।