ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল 

নোয়াখালী জেলা প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে জেলা বিএনপির সাবেক সাধরাণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের অনুসারীরা জেলা শহর মাইজদীর পৌর বাজারে অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করে।

পরে সংক্ষিপত্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মুক্তা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাটু,  যুবদল নেতা আবুল হাসনাত রাসেল, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হান্নান সজীব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রনি সারোয়ার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার ১৪ ও ১৮ সালের মত আরেকটি একতরফা নির্বাচন করার পায়তারা করছে। কিন্ত অবরোধ সফল করার জন্য নেতাকর্মিরা রাজপথে থাকবেন। প্রয়োজনে জীবন দেবেন।