ঢাকাশনিবার , ২৮ অক্টোবর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

admin
অক্টোবর ২৮, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
সুবর্ণচর. নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশু মারা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২:৩০ দিকে উপজেলার চরক্লার্র্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নাঈমা উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারী মার্কেট সংলগ্ন শেকান্তর হোসেনের বাড়ির শেকান্তর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় বোন নুসরাত সুলতানার স্কুল পূজার ছুটিতে বন্ধ থাকায় ছোট বোন নাঈমা সুলতানাকে নিয়ে একই ইউনিয়নের ৭ নংম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নাঈমা নানার বাড়ির পুকুরে পড়ে ডুব যায়।
পরবর্তীতে তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।