ঢাকাবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ১৮ মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৩ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে ১৮ মামলার এক আসামি কে ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২২ পিস ইয়াবা জব্দ করে।

গ্রেফতার মো.জহির (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রীর ছেলে।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরকৈলাশ তাহেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। ওই সময় ২২ পিস ইয়াবাসহ ১৮ মামলার আসামি জহির কে গ্রেফতার করে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরের আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।