ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগ: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin
অক্টোবর ১৬, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love
কোম্পানীগঞ্জ প্রতিনিধি >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করা হবে।  এর আগে, রোববার রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৮ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
পরে ঘটনার দু’দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারী কে ১নম্বর আসামি করে ৩১ জনের বিরুদ্ধে চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে ওই মামলায় রোববার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মানিক মঞ্জিল থেকে চেয়ারম্যান কে গ্রেফতার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে আসামি কে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।