ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা, পলাতক আসামি গ্রেফতার 

নোয়াখালী জেলা প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৩ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

Spread the love

নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার আব্দুর রহমান ওরফে বাবুল (৩২) লক্ষীপুর জেলার চন্দ্রগ্রঞ্জ থানার তিতার কান্দি গ্রামের আব্দুল মজিদের ছেলে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের দুর্লব পুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০১৫ সালে ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গ্রেফতারকৃত আসামি আব্দুর রহমান বাবুল ও মামলার অপরাপর আসামীগণ পরষ্পর যোগসাজাশে মামলার ভিকটিম নিশাত সেলিম (৫০) কে হত্যা করে।

হত্যাকান্ডের পর আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে আদালত পলাতক আসামি কে গ্রেফতারের লক্ষ্যে গ্রেফতারী পরোয়ানা জারি করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।