ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়াতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

হাতিয়া প্রতিনিধি
অক্টোবর ৪, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

Spread the love

হাতিয়া প্রতিনিধি >>> নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ফজল হক (৫৫) উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর গ্রামের মাহে আলমের ছেলে।
মঙ্গলবার ( ৩ অক্টোবর)  উপজেলার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, এসিড অপরাধ দমন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি ফজল হক (৫৫) কে  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।