ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা নদীতে কয়লাবাহী জাহাজ ডুবি

নোয়াখালী জেলা প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি কয়লাবাহী জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। ওই সময় ডুবে যাওয়া জাহাজের নাবিক-শ্রমিকসহ ১২ জনকে অন্য একটি জাহাজের সহায়তায় উদ্ধার করা হয়।
সোমবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা নদীর রামগতি চর গজারিয়া ও হাতিয়া উপজেলার মৌলভির চর এলাকায় জাহাজ ডুবির এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যার দিকে রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌ-পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়লাবাহী জাহাজাটি চট্রগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে পৌঁছালে জাহাজের তলা ফেটে যায়। এতে জাহাজে পানি ঢুকে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে গেছে। পরে একই কোম্পানির অন্য একটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যায়।