ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. NGO
  2. Uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. ইসলামী বিধান
  9. কবিরহাট
  10. কৃষি ও কৃষক
  11. কোম্পানীগঞ্জ
  12. খামার
  13. খেলাধুলা
  14. চাকুরি
  15. চাটখিল
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নোয়াখালী জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

Spread the love
নোয়াখালী জেলা প্রতিনিধি >>> নোয়াখালীর কবিরহাটে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের (বানদত্ত বাজার সংলগ্ন) সামছুল হক মাস্টারের ঘরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এবং ঘরের মালিক ওই গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।নিহত লাইজু আক্তার (১২) হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের এটিএম সামসুল হক মাস্টারের বাড়িতে ভিকটিমেরে বড় বোন তাকে গৃহস্থলী কাজ করার জন্য দিয়ে যান।

মঙ্গলবার বিকেলের দিকে লাইজুকে ঘরে রেখে পরিবারের সদস্যরা জেলা শহর মাইজদীতে যান। পরে স্থানীয় লোকজন বিকেল ৪টার দিকে শামছুল হক মাস্টারের ঘরের বারান্দায় লাইজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে ঘরের মালিক ওই শিশু গৃহকর্মী আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।